
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১৬ পিস ইয়াবাসহ মো. আমির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালে বিচারক তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন।
শুক্রবার বায়েজিদ বোস্তামী থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত বুধবার বায়েজিদ বোস্তামী থানাধীন বাস্তুহারা পূর্বপাড়া বার্মা কলোনি সারমুন স্কুলের সামনে থেকে মোঃ আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মো. আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তন্তর গ্রামের মো: জহিরের ছেলে। মো. জহিরের ছেলে মো. আমির হোসেন বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর বার্মা কলোনি এলাকায় বসবাস করেন।
পুলিশ আরও জানায়, মোঃ আমির হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে তাকে সামারি ট্রায়ালে উপস্থাপন করা হয়। পরে বিচারক সার্বিক দিক বিবেচনা করে ইয়াবা রাখার দায়ে মোঃ আমির হোসেনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।