
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি এ কে এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে।