সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে রেস্টুরেন্ট থেকে ছাত্রলীগের ১৪ সদস্য আটক

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ মে ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন

Arrest
চট্টগ্রামের হালিশহরে একটি রেস্টুরেন্ট থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক।

সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, “শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকসহ ১৪ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।”

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।