সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কুতুবদিয়ায় ইউএনওর তৎপরতায় বাল্যবিয়ে বন্ধ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ মে ২০২৬ | ১১:১২ অপরাহ্ন


কক্সবাজারের কুতুবদিয়ায় একটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

রোববার উপজেলার দক্ষিণ ধুরুং জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ধুরুং ৮ নম্বর ওয়ার্ডের হরি দাশের পুত্র সিকেল দাশের (১৮) সঙ্গে একই এলাকার কৃষ্ণ পদ দাশের ১৪ বছর বয়সী কন্যার বিয়ের তারিখ ধার্য ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব উল আলম কার্যালয়ের প্রতিনিধি ঘটনাস্থলে পাঠান।

বরযাত্রী খাওয়ার আয়োজন শুরু হওয়ার খবর পেয়ে বর ও কনের বাবা-মাকে উপজেলা কার্যালয়ে ডেকে আনা হয়। পরে উভয়পক্ষের অভিভাবকদের কাছ থেকে আর বাল্যবিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।