
চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
টিপু রাউজানের রহমতপাড়া এলাকার করিম প্রকাশ চুনা করিমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, টিপু কুমিল্লার বুড়িচং থানা এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালানো হয়।
বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।