সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জোরারগঞ্জে রাতভর অভিযানে মাদক কারবারিসহ ৯ জন গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ মে ২০২৬ | ৫:১৬ অপরাহ্ন


মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের রাতভর পৃথক অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তারকৃতরা হলেন—১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী হাসান হৃদয় (২২), গাঁজাসহ জোরারগঞ্জ ইউনিয়নের মো. সৌরভ (২৬), পশ্চিম সোনাপাহাড়ের মো. তোহা মিয়া ওরফে তারেক (৩০), মধ্যম সোনাপাহাড়ের মো. এমরান হোসেন (৩২), মাগুরা জেলার আশরাফুল ইসলাম (৩৮) এবং ভূজপুর থানার মো. হারুনুর রশীদ (২৭)।

এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দুর্গাপুর ইউনিয়নের মো. ইনামুল হক শামীম ও মো. রবিউল হোসেন এবং বারইয়ারহাট পৌরসভার নুর ইসলাম সাগরকে (২১) ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আব্দুল হালিম বলেন, “রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”