
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের (সিজেএফআরএ) উদ্যোগে এবং বাফুফে রেফারিজ কমিটির পরিচালনায় শুরু হতে যাচ্ছে ১৯তম নতুন ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্স-২০২৬।
এসকেওয়াই ৭ লিফটস বিডির (SKY 7 Lifts BD) সার্বিক সহযোগিতায় আগামী ৯ মে সকাল ৯টায় সিজেকেএস কনভেনশন হলে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেএফআরএর সভাপতি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের আজীবন সদস্য মো. হামিদুর রহমান, মো. ইউসুফ নবী এবং মোহাম্মদ মোস্তফা।
এই প্রশিক্ষণ কোর্সকে ঘিরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন ও আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সিজেএফআরএর সাধারণ সম্পাদকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একইসঙ্গে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সব আজীবন সদস্য, নির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।