সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জমি বিরোধে লোহাগাড়ায় মাদ্রাসা সুপার নিহত, আটক ১

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ মে ২০২৬ | ৪:০০ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে মাওলানা আবুল কাশেম নামের এক মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল কাশেম চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন। তিনি চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে মাওলানা আবুল কাশেমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় আঘাতের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। হত্যার ঘটনার পরপরই জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।