
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফ শাহী জামে মসজিদের পুনর্নির্মাণ উপলক্ষে পরামর্শ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতী।
এ সময় উপস্থিত ছিলেন পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ নঈমুল হক চিশতী ও সৈয়দ মুহাম্মদ নেয়াজুল হক চিশতী। শুভেচ্ছা বক্তব্য দেন শাহজাদা সৈয়দ মাওলানা এহছানুল হক, শাহজাদা সৈয়দ মাওলানা ফখরুল হক ও শাহজাদা সৈয়দ মাওলানা বদরুল হক।
এছাড়া পরামর্শমূলক বক্তব্য দেন মাস্টার নুরুচ্ছফা, মাওলানা নঈমুল হক কাতেবী, মাওলানা খালেদ শিকদার, মাওলানা সেলিম, মাওলানা আহমদ হোসেন, হাজী ইছহাক, হাজী বশর চৌধুরী, নাজিম কন্ট্রাক্টর, মো. নাছির, মো. রফিক, মো. নাজিম, শাহাবুদ্দিন শিকদার, শাহেদ শিকদার ও আব্দুস শুক্কুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শত বছরের বেশি সময় ধরে এই মসজিদ ইসলামি সংস্কৃতি চর্চা ও দ্বীনের খেদমতে অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমান ভবনটি অপর্যাপ্ত হয়ে পড়েছে। তাই যুগোপযোগী ও বৃহৎ পরিসরের একটি আধুনিক মসজিদ নির্মাণ এখন সময়ের দাবি।
প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মসজিদ নির্মাণে সমাজের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, আন্ডারগ্রাউন্ডসহ পাঁচ তলা ভিত্তির ওপর প্রাথমিকভাবে তিন তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ আগামী ঈদুল আজহার পরপরই শুরু হবে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা।
এই মহতী কাজে সর্বসাধারণের সহযোগিতা কামনা করে কমিটির পক্ষ থেকে ব্যাংক এশিয়া (এজেন্ট ব্যাংকিং শাখা, হিসাব নম্বর- ৫০৮১১১৫০২২২২২) এবং বিকাশ বা নগদে (০১৮২৮২০৫১৮১) অনুদান পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।