
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন’—এই স্লোগান সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মু. আবদুল্লাহ আল মুমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এ সময় হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান এবং ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে ২০ মে থেকে ২২ মে পর্যন্ত তিন দিনব্যাপী সারা দেশে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে।