সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নিজে গাড়ি চালিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৯ মে ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ন


নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্জ্য অপসারণের কাজ সঠিকভাবে চলছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে নিজেই শহরের বিভিন্ন সড়কে গাড়ি চালিয়ে ঘুরে দেখেন। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণের প্রক্রিয়া সঠিকভাবে চলছে কি না, তা দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করছেন।

উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির দেওয়া তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ মোড়, হাতিরঝিল, রামপুরা সড়ক, মালিবাগের আবুল হোটেল এলাকা এবং তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে যায়।

পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার, নয়াবাজার, বংশাল, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি এবং মহাখালী এলাকায়ও পরিস্থিতি পরিদর্শনের কথা ছিল।

জাহিদুল ইসলাম রনি আরও জানান, বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক সিগন্যালেও থেমেছেন।

সরকার ধারণা করছে, এ বছর ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। ফলে ৫৫ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে দুই দিন ধরে কাজ করছে।