
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে দোয়া, মিলাদ মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে নগরীর বার্মা কলোনিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও নগরের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সাইফ।
সাইফুল ইসলাম সাইফ বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত।
দেশের মানুষের কল্যাণে কাজের মধ্য দিয়েই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে শৃঙ্খলা, আত্মত্যাগ ও দায়িত্বশীলতার চর্চা প্রয়োজন বলেও উল্লেখ করেন এই ছাত্রদল নেতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন।
তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে কাজ করতে হবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খতমে কোরআন শেষে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্থানীয় ও অতিথিদের অংশগ্রহণে মেজবান অনুষ্ঠিত হয়।