সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ জুন ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে আয়ান মুহাম্মদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়ান ওই এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন।

পরে পুকুরের পানিতে আয়ানকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা ও তকিবুল হাসান চৌধুরী তকী।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।