সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মানিকছড়িতে বিএনপির সভা

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ জুন ২০২৬ | ৭:৩১ অপরাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়িতে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের গতিশীল করার লক্ষ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় উপজেলা টাউন হলে এই সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরব আলী, জয়নাল আবেদীন ও আবুল কাশেম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলমাছ ও মো. জয়নাল মেম্বার, মানিকছড়ি ইউনিয়ন বিএনপির শহীদুল ইসলাম, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, তিনটহরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবং বাটনাতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম।

সভায় বক্তারা বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা শেষে উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।