সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে ফল মেলা: নিরাপদ খাদ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ জুন ২০২৬ | ৯:৫৬ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষি বিভাগের উদ্যোগে ফল মেলা ও ‘পার্টনার’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এর আগে উপজেলা সদরে একটি র‌্যালি বের করা হয়। পাশাপাশি দেশীয় ফলের সমাহারে ফল মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।

বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন এবং কৃষক আবদুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সঠিক মাত্রায় সার ও বালাইনাশক প্রয়োগ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া উপজেলার উৎপাদিত বিভিন্ন দেশীয় ফল ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যসামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শেষে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।