
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সানা উল্লাহ চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সানা উল্লাহ চৌধুরী ওই ইউনিয়নের বড়বাড়ি এলাকার বাসিন্দা এবং মরহুম আবুল কাশেম চৌধুরীর তৃতীয় ছেলে। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।
জানাজা ও দাফন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা, মরহুমের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা সানা উল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে ‘মুকিম চৌধুরী প্রজন্ম’ পরিবার এবং ‘চল যাই রাংগুনীয়া’ পরিবার।