সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে পোলট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি, এলাকায় আতঙ্ক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ জুলাই ২০২৬ | ৯:৪০ পূর্বাহ্ন

গুলি করে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক পোলট্রি ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পোলট্রি ব্যবসায়ী লিটন দেব নাথের বসতবাড়ির উঠোনের দিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আবছার জানান, গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এতে কেউ হতাহত হননি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।