
চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর ক্যারম দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না এবং জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার জুটি।
রোববার প্রেস ক্লাবের স্পোর্টস কক্ষে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রানার্স আপ হয়েছেন জাতীয় অর্থনীতির ফটো সাংবাদিক নুরুল আলম এবং বিজনেস স্ট্যান্ডার্ডের ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিন ঝন্টু।
ফাইনাল খেলা চলাকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং ক্রীড়া সম্পাদক রুবেল খান উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৭ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।