
ওমানের সালালাহ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ এনাম (৪০) নামের চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সালালাহ এলাকার একটি রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনাম ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ির মৃত জাগির হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, সালালাহ এলাকার ওই রেস্তোরাঁয় এসির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বিএনপি নেতা বেলাল বিন নুর জানান, গত জানুয়ারি মাসে দেশে ছুটি কাটিয়ে সম্প্রতি ওমানে ফিরেছিলেন এনাম। তার অকাল মৃত্যুতে স্থানীয়রা শোক প্রকাশ করেছেন।