সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বন্যায় বিপর্যস্ত বাঁশখালী, পরিস্থিতি দেখতে যাচ্ছেন জামায়াতের আমির

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ জুলাই ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ন


চলমান বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে শুক্রবার সকাল ১০টায় তার এই সফর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী জিএম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সফরের তথ্য জানান।

জিএম সাইফুল ইসলাম জানান, জামায়াতের আমিরের এই সফরকে কেন্দ্র করে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ইতোমধ্যে ঢাকা থেকে চট্টগ্রামে রওনা হয়েছেন।

এই সফর সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

চলমান বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত মানুষের অবস্থা সরেজমিনে দেখতেই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই সফর করছেন।