
দীর্ঘদিনের দাবি পূরণের মধ্য দিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর স্থাপনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। সদর দপ্তরটি ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপিত হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে উত্তরাঞ্চলের মানুষের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গেজেট প্রকাশ উপলক্ষে শুক্রবার বিকেলে ফটিকছড়ির কাজিরহাট বাজারে সর্বস্তরের জনগণের উদ্যোগে আনন্দ র্যালি ও বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন।
নতুন উপজেলা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া ভূজপুরের পরিচালক মাওলানা জুনাঈদ বিন জালাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদকর্মী মাওলানা এম. আজগর সালেহী।
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইউপি সদস্য মাওলানা মুসলিম উদ্দিন সিকদার। গীতা পাঠ করেন টিটু কুমার মহাজন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহবুবুল আলম আজাদ, মো. রিজোয়ান চৌধুরী, এসএম নজরুল ইসলাম, ডা. আবুল কালাম রুবেল, বাবু রঞ্জিত কুমার পাল, হাফেজ এমদাদ হাসান, মাওলানা আবু তালেব এবং শেখ ইব্রাহিম।
আরও বক্তব্য দেন মো. ফজলুল করিম, মাওলানা নিজাম উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোস্তাফা মানিক, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মোহাম্মদ হেলাল, মুফতি মামুন বশর ভূঁইয়া, মুনসুর চৌধুরী এবং মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী।
পাশাপাশি বখতিয়ার তালুকদার, মুসলিম সিকদার, ইলিয়াস তালুকদার, মো. লোকমান হোসেন, জাহির উদ্দিন বাবর, মো. তারেকুল ইসলাম এবং মো. জয়নাল অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
এর মধ্যে ছিল ভূজপুর বৌদ্ধ পরিষদ, চন্দ্রাখীল শান্তিধাম বিহার, পূর্ব ভূজপুর হরিনা অমৃতধাম বিহার, সিংহরিয়া বৌদ্ধ নিকেতন বিহার, আমতলী ডা. জ্ঞানশ্রী সার্বজনীন বৌদ্ধ বিহার এবং পশ্চিম কৈয়া শ্মশান বিহার।
সংবর্ধনায় অংশ নেয় পূর্ব ভূজপুর বণিকপাড়া এলাকাবাসী, প্রস্তাবিত মির্জারহাট ইউনিয়নবাসী, বাংলাদেশ এহিয়াউস সুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূজপুর ইউনিয়ন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূজপুর ইউনিয়ন।
আরও ছিল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ভূজপুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর, ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ইদিলপুর এলাকাবাসী, আমতলী এলাকাবাসী, সৎসঙ্গ-ভূজপুর শাখা এবং ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
শুভেচ্ছা জানায় কৈয়াছড়া ডলু চা-বাগান পূজা কমিটি, তালুকদারপাড়া প্রবাসী ঐক্য ফাউন্ডেশন, আমতলী রহমানীয়া মাদ্রাসা, কালাবীপাড়া একতা সংঘ, সন্দীপনগর মোহাম্মদীয়া বালক-বালিকা বড় মাদ্রাসা এবং ভূজপুর কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী হরি-দুর্গা-কালী মন্দির পরিচালনা কমিটি।
এছাড়াও পোদ্দারপাড়া জগন্নাথ ও লোকনাথ মন্দির, আমতলী রহমানীয়া হেফজখানা ও এতিমখানা, কাজিরহাট বাজার বণিক কল্যাণ সমিতি এবং পূর্ব ভূজপুর মহাজনপাড়া এলাকাবাসী সংবর্ধনায় অংশ নেয়।
পাশাপাশি ভূজপুর পাবলিক হাই স্কুল, ভূজপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভূজপুর হিজবুল্লাহ ফাউন্ডেশন, মাইজপাড়া খেলোয়াড় সমিতি, সিংহরিয়া শ্রীশ্রী শ্মশান কালী মন্দির, আছিয়া চা-বাগান হরি দুর্গা মন্দির, পাগলীছড়ি লোকনাথ মন্দির, পশ্চিম ভূজপুর শ্রী বৈরাগী ঠাকুর আশ্রম এবং সন্দীপনগর আশরাফুল উলুম মাদ্রাসা ফুলেল সংবর্ধনা প্রদান করে।