সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় জগন্নাথদেবের রথযাত্রায় ভক্তের ঢল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ জুলাই ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ন


জগতের অধীশ্বর জগন্নাথদেবের অনুগ্রহ ও মুক্তিলাভের আশায় কক্সবাজারের চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের ঈশ্বর এবং তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়।

জীবরূপে আর জন্ম নিতে হয় না, এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথদেবের প্রতিমূর্তি রেখে রশি টেনে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

সারাদেশের সঙ্গে সংগতি রেখে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চকরিয়া পৌরশহরের বাটাখালী কেন্দ্রীয় জগন্নাথ মন্দির ও তরছঘাট দুর্গা মন্দিরে এই রথযাত্রার আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন দাশ রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর রথযাত্রাটি থানা সেন্টার হয়ে চকরিয়া উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এ উপলক্ষে সকাল থেকেই দলে দলে নানা বয়সী মানুষ মাতৃ মন্দিরে সমবেত হতে থাকেন।

সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন এবং ভক্তরা রশির টানে জগন্নাথদেবের রথ এগিয়ে নিয়ে যান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ এবং চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।

পাশাপাশি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রথযাত্রায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুদাম কান্তি দাশ এবং চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ।

সমাজসেবক ও দানবীর রতন কুমার সুশীল এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশ অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ও সাংবাদিক বিজন কুমার বিশ্বাস এবং সহসভাপতি তপন কুমার সুশীল রথযাত্রায় উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রিটন কুমার সুশীল এবং চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক রাজু দাশ।

উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা দয়াল কান্তি দে, বাটাখালী রথযাত্রা পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ বৈষ্ণব এবং তরছঘাট রথযাত্রা কমিটির সভাপতি মাধব বৈষ্ণব অনুষ্ঠানে অংশ নেন।