
চট্টগ্রামের মাঝিঘাট এলাকায় অসহায় ও গরিব রোগীদের বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সি এবং আহমেদ ট্রেডিংয়ের যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
মাঝিরঘাট রোড সরকারি পুকুর পাড় এলাকার রিভার সাইট সোসাইটিতে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ক্যাম্প থেকে মোট ৪১৭ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এর মধ্যে ৩১ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা এবং একজনকে বিনামূল্যে একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি/৪ এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, এমজেএফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ কায়ছার চৌধুরী এবং পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি লায়ন মোহাম্মদ শাফায়েত হাসান চৌধুরী।
কর্মসূচিতে ক্যাবিনেট সেক্রেটারি মো. বেলাল উদ্দীন এবং আহমেদ ট্রেডিংয়ের চেয়ারম্যান ও রিজিয়ন চেয়ারপারসন ওয়ান লায়ন মো. সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার লায়ন আমিনুর রহমান, লায়ন মো. হারুন ইউসুফ, লায়ন মো. আসরাফুল আলম আরজু ও লায়ন মাহমুদ হাসান।
লায়ন নওশাদ পারভেজ, লায়ন মীর মোজাফফর, লায়ন মো. রিদুয়ানুল হক, লায়ন মাটিস গোমেজ এবং লায়ন মিশন বড়ুয়াও এই কর্মসূচিতে অংশ নেন।
এছাড়া মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নূর মোহাম্মদ, মাদারবাড়ি মুক্ত কণ্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ এবং মাদারবাড়ি মুক্ত কণ্ঠ গ্রিন-এর সহ-সভাপতি মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
মাঝিঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্লক সর্দার নূর হোসেন এবং নিয়াজুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।