সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

গ্রাহকের আস্থাই বনফুলের সাফল্যের মূল ভিত্তি, বললেন এমডি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০২৬ | ৩:০৮ অপরাহ্ন


গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনই বনফুল গ্রুপের সাফল্যের মূল ভিত্তি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম।

সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বনফুল এন্ড কোং লিমিটেড এবং কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম জানান, ব্যবসায়িক প্রসারের চেয়ে তারা গ্রাহকের স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দেন।

তিনি উল্লেখ করেন, যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বনফুল আজ গ্রাহকের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানটি ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সর্বদা নিরাপদ এবং উচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য বাজারজাত করতে সচেষ্ট থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে গ্রাহক, শুভানুধ্যায়ী, পরিবেশক ও কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি ভবিষ্যতে আরও সচেতনতার সঙ্গে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মহাব্যবস্থাপক আমানুল আলম।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোম্পানির পরিচালক এম এ শুক্কুর, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন এবং মহাব্যবস্থাপক শাহ কামাল মোস্তফা।

এছাড়া অনুষ্ঠানে আরও অংশ নেন মহাব্যবস্থাপক (বিপণন) কামাল হোসেন, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন চৌধুরী এবং মহাব্যবস্থাপক (হিসাব) রাকিব উদ্দিন।

সেই সঙ্গে মহাব্যবস্থাপক (বিপণন) জহির আহমদ মজুমদার, বনফুল এন্ড কোম্পানির মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ রিদওয়ান, উপ-মহাব্যবস্থাপক আরিফুর রহমান এবং সহ-মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিনও সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।