
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ দরবার শরিফের বর্তমান মোতোয়াল্লি ও সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী ইন্তেকাল করেছেন।
সোমবার দিবাগত রাত একটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার আসরের নামাজের পর মুফতিয়ে আজম আল্লামা আমিনুল হক ফরহাদাবাদীর মাজার সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় মাইজভান্ডার দরবারে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের ছোট সাহেবজাদা আলহাজ্ব শাহসুফী সৈয়দ শহীদুল হক মাইজভান্ডারি উপস্থিত ছিলেন।
এতে নায়েব সাজ্জাদানশীন শাহসুফী সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি এবং নায়েব সাজ্জাদানশীন শাহসুফী সৈয়দ হোসাইন রাঈফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি অংশ নেন।
এছাড়াও সৈয়দ হোসাইন সাঈফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি ও শাহজাদা নাবিদুল ইসলাম মাইজভান্ডারিসহ বিভিন্ন দরবারের আওলাদ ও পীর-মাশায়েখরা উপস্থিত ছিলেন।
জানাজায় আলেম ওলামাসহ হাজারো আশেক ভক্ত অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।