সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় শিক্ষার্থীদের নৈতিক ও কারিগরি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০২৬ | ৮:১৪ অপরাহ্ন


আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৬’-এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।

‘শিক্ষাই হোক সকল অগ্রগতি, উন্নতি ও সমৃদ্ধির মূলমন্ত্র’ স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক এবং শেভরন হাসপাতালের চেয়ারম্যান ডা. ফরিদুল আলম।

এতে তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের আহ্বায়ক সেলিম উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সেক্রেটারি ডা. মো. ইরফান উদ্দীন সজীব।

বিশেষ অতিথি হিসেবে একর্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মুহাম্মদ মহিউদ্দীন এবং পটিয়া সেন্ট্রাল কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

একই সঙ্গে প্রবাসী ও সমাজসেবক গাজী আবুল কালাম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চাকতাই শাখার ম্যানেজার (অপারেশন) হাশমত আলী বিশেষ অতিথি ছিলেন।

এ ছাড়াও মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার উপদেষ্টা জসীম উদ্দীন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।

চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানেজার আবুল কালামও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আমিনুল ইসলাম রায়হান এবং গাজী আবুল হাসনাত মো. জোবাইর।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।