সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ৫৩তম বাংলাদেশ লিও ডে উদযাপিত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০২৬ | ৯:১০ অপরাহ্ন


উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ৫৩তম বাংলাদেশ লিও ডে উদযাপন করেছে লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ।

রোববার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সদ্যপ্রয়াত প্রাক্তন জেলা সভাপতি মরহুম লায়ন সাইফুল ইসলামের স্মরণে আনুগত্যের শপথ গ্রহণ।

একই দিন ‘প্রতিশ্রুতি—৩০তম লিও জেলা ও ক্লাব অফিসার্স যৌথ অভিষেক ২০২৬’-এর প্রতীকী লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, এমজেএফ।

সভাপতিত্ব করেন লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা সভাপতি লিও হোসেন মো. ইমরান নিক্সন।

৫৩তম বাংলাদেশ লিও ডে উদযাপন কমিটির চেয়ারম্যান লিও তানভীর হোসেন আসিফ ও কমিটির অন্যান্য সদস্যরা আয়োজনের ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে লিও প্রেসিডেন্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

এছাড়া বিভিন্ন সাব-কমিটির সদস্যদের তাদের কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান এবং কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ, এফসিএ, পিএমজেএফ এবং ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, এমজেএফ উপস্থিত ছিলেন।

এছাড়া লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন এম.এইচ. শাহ বেলাল এবং লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন, এমজেএফ অংশ নেন।

লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতি ও মাল্টিপল লিও জেলা ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ার লায়ন মোহাম্মদ খলিল উল্লাহ চৌধুরী সাকিবও এতে যোগ দেন।

প্রাক্তন সভাপতি ফোরামের সভাপতি লায়ন আবু নাসের রনি ও প্রাক্তন জেলা সভাপতি লায়ন ডা. মিসবাহ উদ্দিন তুহিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও মো. শওকত হোসেন এবং জেলা সহ-সভাপতি লিও রাফিদ মো. আহনাফ উপস্থিত ছিলেন।

পাশাপাশি জেলা সচিব লিও মো. সাজ্জাদ হোসেন, জেলা কোষাধ্যক্ষ লিও মো. মাহি বিন জামান এবং জেলা মেম্বারশিপ চেয়ারপার্সন লিও সিফাতুল ইসলাম সামি অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন লিও ও লায়ন নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।