সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মানবাধিকার সংস্থা আসফের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০২৬ | ১১:৫১ অপরাহ্ন


জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) আইন সহায়তা ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী তিন বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।

গত ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এম এম আব্দুল হকের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন লাভ করে।

নবগঠিত কমিটির পক্ষ থেকে চট্টগ্রামের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের কাছে কমিটির সদস্যদের নামের তালিকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

যাদের কাছে স্মারক হস্তান্তর করা হয় তারা হলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহাবুবের রহমান (শামীম)-এর কাছেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আক্কাস এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

এ সময় সহ-সভাপতি এম. শাহ কামাল ও মোহাম্মদ নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন যুগ্ম সম্পাদক মোতায়েত হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন এবং আব্দুল সাত্তার।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল নিজাম এবং মহিলা বিষয়ক সম্পাদিকা সখিনা বেগম উপস্থিত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটির কার্যালয় নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার অলংকারে।

কার্যালয়টির ঠিকানা হলো হানিমুন টাওয়ার (৩য় তলা), বি-২০/২১, ডি.টি. রোড, আব্দুল আলীর হাট, অলংকার, পাহাড়তলী, চট্টগ্রাম।