
মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ রুখে দিতে সামাজিক ঐক্যের বিকল্প নেই বলে মনে করছেন চট্টগ্রামের পটিয়ার স্থানীয় বাসিন্দারা।
এসব অপরাধ প্রতিরোধ এবং এলাকার সার্বিক উন্নয়নে তারা একটি সামাজিক কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার রাতে পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটায় স্থানীয় হেলাল মোল্লা জামে মসজিদ মাঠে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সামাজিক সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. ইব্রাহিম।
সভায় বক্তারা জানান, কিশোর গ্যাং ও মাদকের বিস্তারের কারণে এলাকায় অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।
সামাজিক ঐক্যের শক্তিই পারে এসব অপরাধ রুখে দিতে, এমন মন্তব্য করে সামাজিকভাবে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
একইসঙ্গে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় শিগগিরই সামাজিক কমিটি গঠনের উদ্যোগ বাস্তবায়নের কথা জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আবুল হাশেম এবং আহমদ হোসেন।
এছাড়া এই সভায় আরও বক্তব্য দেন মিজানুর রহমান টিপু, মামুনুর রশিদ, সাংবাদিক রবিউল হোসেন, জসিম উদ্দীন এবং কায়ছার হামিদ।