সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাড়াবাড়ি করলে জামায়াতের অবস্থাও ইনু-মেননের মতো হবে: নুরুল আমিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৮ অপরাহ্ন


জামায়াতে ইসলামী যদি বেশি বাড়াবাড়ি করে, তবে তাদের অবস্থাও হাসানুল হক ইনু ও রাশেদ খাঁন মেননের মতো হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরসরাই কলেজ মাঠে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে নুরুল আমিন আরও জানান, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র হরণ করেছিলেন।

পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক ছাউনি থেকে বের হয়ে এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

নুরুল আমিনের মতে, জিয়াউর রহমানই পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি সামরিক বাহিনী থেকে ক্ষমতায় এসে সব দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।

মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

সমাবেশটি সঞ্চালনা করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এবং সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন সেলিম চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, নুরুল আবছার চেয়ারম্যান এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন এবং সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনও সমাবেশে অংশ নেন।

অনুষ্ঠানে মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু এবং সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আবছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এবং সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমানও সমাবেশে উপস্থিত ছিলেন।

এছাড়া মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া পরিচালনা বিভাগের আহ্বায়ক তরিকুর রহমান বাবু, সদস্য সচিব নাঈম সরকার এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশ শেষে সংসদ সদস্য নুরুল আমিন বৃক্ষের চারা বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।