সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

গ্যাস-বিদ্যুৎ সংকট বিগত সরকারের সৃষ্টি, পটিয়ায় বললেন এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৪ পূর্বাহ্ন


দেশের ও দলের শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

একই অনুষ্ঠানে পটিয়া উপজেলা বিএনপির এক নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ আখ্যা দিয়ে দ্রুত নতুন কমিটির দাবি তুলেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া কলেজগেট এলাকায় দলীয় কার্যালয় চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম জানান, গুপ্ত বাহিনী ও নিষিদ্ধ সংগঠন মিলে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বর্তমান সংকট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশে গ্যাস ও বিদ্যুতের যে সংকটের কথা প্রচার করা হচ্ছে, তা বিএনপি সরকারের তৈরি নয়; এটি দেশ থেকে লুটপাট করে পালিয়ে যাওয়া বিগত সরকারের সৃষ্টি।

তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীরা একযোগে কাজ করছেন বলেও তিনি জানান।

অন্যদিকে, এই আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম।

তিনি জানান, এই কমিটির কারণে পটিয়ায় দুই বছর ধরে বিএনপির কোনো কমিটি নেই এবং গত জাতীয় সংসদ নির্বাচনেও তাদের কোনো ভূমিকা ছিল না। পটিয়ার ১৭টি ইউনিয়নের নেতাকর্মীরা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন।

জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূলে রাজনীতি করার কথা উল্লেখ করে খোরশেদ আলম সংসদ সদস্য এনামুল হক এনামের কাছে অচিরেই পটিয়ার কমিটি দিয়ে নেতাকর্মীদের মুক্ত করার অনুরোধ জানান।

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি এবং পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, এ কে এম জসিম উদ্দিন, মো. মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী ও হাজী আবুল বশর চৌধুরী।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম ও আবদুল মাবুদ।

এ ছাড়া ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্যসচিব নাছির উদ্দিন এবং বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, আলহাজ ইসমাইল হোসেন ও জাহেদুল হক।

উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেল এবং সদস্যসচিব হাবিবুর রহমান রিপন সমাবেশে অংশ নেন।

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্যসচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুর রহমান এবং সাবেক সদস্যসচিব আবদুল কাদের।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু এবং সদস্যসচিব আলমগীর আলমও সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সদস্যসচিব হাফেজ মাওলানা ইব্রাহিম যোগ দেন।

নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার রিনা এবং সাধারণ সম্পাদক জয়নাব বেগম।

পাশাপাশি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন এবং রেজাউল করিম মিজানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পটিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রপোল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।