সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিগগিরই চট্টগ্রাম মহানগর যুবদলের ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডের কমিটি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮:২২ অপরাহ্ন


সাংগঠনিক প্রয়োজনে এবং বিগত দিনে সুন্দরভাবে কর্মসূচি পালনের মূল্যায়নে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনের মাঠে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সমসাময়িক ঘটনাবলি ও সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।

আবদুল মোনায়েম মুন্না জানান, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

তবে বিলুপ্ত হওয়ার পরও সভাপতি দীপ্তি ও সাধারণ সম্পাদক শাহেদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সুচারুরূপে পালিত হয়েছে। এর প্রেক্ষিতে গত ২৫ আগস্ট কমিটি পুনর্বহাল করা হয়।

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটি দেওয়া হবে।

তারেক রহমানের নেতৃত্বে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা অতীতের ন্যায় প্রস্তুত রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস আহমেদ মুন্না এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ ইলিয়াস, জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, এডভোকেট ফিরোজ, মজিবুর রহমান ও আবু সুফিয়ান।

উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামি থানা যুবদলের আহ্বায়ক অরূপ বড়ুয়া, পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন হেলাল এবং চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেন।

এছাড়া মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মো. হুমায়ূন কবির, মোহাম্মদ সেলিম খাঁন, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, আবদুল্লাহ আল টিটু, মো. এরশাদ উল্লাহ, মো. এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজু, আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, শাহিন পাটোয়ারী ও ইকরামুল হক ছুট্টু উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, শাহজালাল পলাশ, মজিবুর রহমান রাসেল, সাইফুদ্দিন মো. মারুফ, আহাদ আলী সায়েম, তানভীর মল্লিক, রাজন খান ও এস এম ফারুক সভায় অংশ নেন।

সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগির, জসিম উদ্দিন সাগর, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আলী, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ নওশাদ উপস্থিত ছিলেন।

সহ সম্পাদক আতিকুর রহমান আতিক, কামাল উদ্দিন, মনোয়ার হোসেন মানিক, শাহেদুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জহির, কমল জ্যোতি বড়ুয়া, কামরুল ইসলাম, জিয়াউল হুদা মিন্টু, মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু, মাহবুবুর রহমান, কোরবান আলী, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ মুহাম্মদ কামাল উদ্দিন, আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ ইদ্রিস, সালাহউদ্দিন, আরিফ হোসেন, ইয়াছিন আজাদ, আবুল কালাম, মো. জসিম উদ্দিন, নুরুল ইসলাম আজাদ, সিরাজুল ইসলাম শিকদার, দেলোয়ার হোসেন, ফারুক হোসেন স্বপন, ইদ্রিস আলম, গুলজার হোসেন মিন্টু, আবদুল্লাহ আল মামুন জিতু, মোহাম্মদ খোরশেদ, জাহাঙ্গীর আলম বাবু, হোসেন উজ জামান, নুর জাহেদ বাবলু, জাহাঙ্গীর আলম মানিক, এ কে আজাদ, মো. সাইদুল ইসলাম, মিজানুর রহমান দুলাল, মিফতাহ উদ্দীন শিকদার টিটু, মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম মানিক ও বেলাল উদ্দিন সভায় যোগ দেন।

মহানগর সদস্যদের মধ্যে হাবিবুল্লাহ খান, শাবাব ইয়াজদানী, মাহমুদ খান জনি, মোহাম্মদ কলিম উল্লাহ, সোহাগ খান, প্রফেসর মোহাম্মদ সাইদুল হক শিকদার, আবদুল্লাহ আল মামুন, সাব্বির ইসলাম ফারুক, আবদুস সাত্তার, আইয়ুব আলী, জাহেরু মাসুদ, আজিজ চৌধুরী, আবদুল করিম ও শাখাওয়াত কবির সুমন উপস্থিত ছিলেন।

থানা যুবদলের আহ্বায়কদের মধ্যে নুর হোসেন নুরু, শফিউল আজম, বজল আহমেদ, গিয়াস উদ্দিন টুনু, কুতুব উদ্দিন, ইসমাইল হোসেন লেদু, মোশাররফ আমিন সোহেল, খোরশেদ আলম, হোসনে মোবারক রিয়াদ ও মোহাম্মদ ইসমাইল অংশ নেন।

থানা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ হাসান, মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, মো. মুসা, মুসফিকুর রহমান নয়ন, ইলিয়াস খান, তাজ উদ্দিন তাজু ও মোহাম্মদ রাশেদ উপস্থিত ছিলেন।

এছাড়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, নুর খান, মুস্তাকিম মাহমুদ, আশিক মল্লিক, সাইফুল আলম রুবেল, মো. ইয়াছিন, খালেদ সাইফুল্লাহ, সাজ্জাদ আহমেদ সাদ্দাম ও মো. সোহেল উপস্থিত ছিলেন।

ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আবু বকর বাবু, এস এম আলী, আক্তার হোসেন, সাইফুল আলম, সাদেক আহমেদ, মোহাম্মদ ইউনুছ, বাদশা আলমগীর, মোহাম্মদ হাসান, জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ এস্কান্দার, সাইফুল ইসলাম ও মোহাম্মদ মাসুদ সভায় অংশ নেন।

পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রানা ও রাসেল খান, সদস্যসচিব আবু তৌহিদ এবং সোলেয়মান হোসেন মনা উপস্থিত ছিলেন।