
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিসে চলমান লাগামহীন অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষের চরম ভোগান্তির বিষয়টি এবার খোদ ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নজরে এসেছে। একুশে পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রতিমন্ত্রীর গুরুত্বের সাথে আমলে নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) “পেন্সিলের দাগে আটকে আড়াই বছর, বিচার চাইতে গিয়ে উল্টো ধমক খেলেন চিকিৎসক!” শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয় একুশে পত্রিকায়।
স্মার্ট ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে সাংবাদিকের এই দায়িত্বশীল ভূমিকায় তাৎক্ষণিক সাড়া দেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি আজ রাতেই এক বার্তায় প্রতিবেদক জিন্নাত আয়ুবকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “নোটেড উইথ থ্যাংকস” (ধন্যবাদের সাথে আমলে নেওয়া হলো)।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের এই ইতিবাচক ও ত্বরিত সাড়ায় আনোয়ারা উপজেলার সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
## আনোয়ারা ভূমি অফিসের পেন্সিল-কারসাজি: কে লিখল, কার স্বার্থে?
## আনোয়ারা ভূমি অফিসে পেন্সিল-জাদু, এডিসিকেও তোয়াক্কা করেন না অপারেটর
## পেন্সিলের বিরুদ্ধে কলম: একটি প্রতিবেদন যেভাবে নাড়িয়ে দিল প্রশাসনকে